Breaking

Thursday, November 22, 2018

উচ্চ শিক্ষায় হাঙ্গেরি (হাঙ্গেরির ইতিহাস, বিশ্ববিদ্যালয়, ভর্তি, ভিসা আবেদন, হাঙ্গেরির জীবনযাত্রা ইত্যাদি)


উচ্চ শিক্ষায় হাঙ্গেরি (হাঙ্গেরির ইতিহাস, বিশ্ববিদ্যালয়, ভর্তি, ভিসা আবেদন, হাঙ্গেরির জীবনযাত্রা ইত্যাদি)
আপনি কি উচ্চশিক্ষায় হাঙ্গেরি তে পড়তে আগ্রহী? বাংলাদেশি শিক্ষার্থীদের হাঙ্গেরি তে পড়াশুনার ক্ষেত্রে পরিবারের উচ্চ আর্থিক সক্ষমতার প্রয়োজন রয়েছে। আর্থিক সক্ষমতাই হাঙ্গেরি তে পড়াশুনার চালানোর মৌলিক  উপাদান। যদি আপনার কাছে এই মৌলিক উপাদান থেকে থাকে তাহলে বলব আপনি সঠিক ব্লগে রয়েছে।
হাঙ্গেরি ইতিহাসের অন্যতম সম্পদশালী দেশ যার গুরুত্ব ক্রমশই বেড়ে চলছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আপনাকে হাঙ্গেরিয়ান উচ্চ শিক্ষা পদ্ধতি, বিশেষভাবে ইংরেজি ভাষার কোর্স পাশাপাশি বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্যে শিক্ষা ও গবেষণামূলক সুবিধা, ভ্রমণ, থাকার ব্যবস্থা, খরচ এবং ভিসা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ইত্যাদি প্রদান করা।
হাঙ্গেরিতে স্নাতক, ডক্টরেট অথবা গবেষণামূলক প্রোগ্রামে অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই হলো আর্টিকেলের মূল উদ্দেশ্য। এই ব্লগে আপনি হাঙ্গেরিয়ান উচ্চ শিক্ষা পদ্ধতি, বিদেশী ছাত্রছাত্রীদের জন্যে যত সুযোগ-সুবিধা এছাড়াও গোটা হাঙ্গেরি সমন্ধে একটা ধারণা পাবেন।
আশা করছি আপনি উচ্চশিক্ষার জন্যে হাঙ্গেরিতে আসবেন এবং যাবতীয় সুযোগ-সুবিধাসহ হাঙ্গেরির বিশ্বমানের বিশ্ববিদ্ধ্যালয় ও কলেজগুলির অতিথিপরায়ণতা উপভোগ করবেন পাশাপাশি নিজেকে হাঙ্গেরিয়ান সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মানিয়ে নিবেন।
কেন দেশের বাহিরে পড়াশুনা ভালো?
আজকের দিনের বৈশ্বিক তথ্যবহূল সমাজে, বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে একটা স্পষ্ট প্রবনতা হচ্ছে তারা যেকোন একটি ডিগ্রী বিদেশী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে চায় যা তাদের জ্ঞানোন্নতি সাধন করতে পারে এবং ভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। অন্যান্য ভাষা চর্চার মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভ করতে পারে। বিদেশে শিক্ষালাভের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশি তরুণদের ভবিষ্যৎ সম্ভাবনা বাড়ছে, কেননা আন্তর্জাতিক পরিমণ্ডলে দিন দিন আমাদের কাজের পরিবেশ বাড়ছে এবং সংস্থাগুলিও আন্ত-সাংস্কৃতিক নৈপুণ্য ও কর্মদক্ষতার উপর জোর দিচ্ছে।
হাঙ্গেরীয় নিয়ে কিছু তথ্য ও পরিসংখ্যান
১. জনসখ্যা: ৯৯৩৫ মিলিয়ন
২. আয়তন: ৯৩০৩০ বর্গ কিলোমিটার
৩. নগরায়ন: শতকরা ৭০ ভাগ জনসংখ্যা শহরে এবং শহরের পাশাপাশি এলাকায় বসবাস করে এবং মোট জনসংখ্যার ৩০ ভাগ জনগণই বুদাপেস্ট ও তার আশপাশেই বসবাসরত।
রাজধানী: হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট যেখানে ১.৭৪ মিলিয়ন মানুষের বসবাস তাছাড়া অনেকের মতে এটি ইউরোপের অন্যতম সুন্দর শহরের মধ্যে একটি।
অন্যান্য শহর: অন্যান্য হাঙ্গেরিয়ান শহর যেমন ডেব্রিচেন(Debrecen), সেগেদ(Szeged), মিসকোয়েচ (Miskolc), পিচ(Pech), তুয়র(Gyor) এছাড়া বিস্তর পরিবহন সুবিধার কারণে এই শহরগুলি রাজধানীর সাথে সহজেই প্রবেশযোগ্য।
৪. ভাষা: দেশটির প্রধান ও সরকারি ভাষা হচ্ছে হাঙ্গেরিয়ান যেটি মোট জনসংখ্যার ৯৭% মানুষের মাতৃভাষা।
৫. জলবায়ু: দেশটির জলবায়ু এবং আবহাওয়া সম্পূর্ণ মহাদেশীয় (ইউরোপ) এবং সচরাচর জলবায়ু পরিবর্তন ও নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না।
৬. সরকার:
সরকারের গঠন বা ধরণ: হাঙ্গেরি হলো সাধারণ গণতান্ত্রিক দেশ
১লা মে ২০০৪ সাল থেকে হাঙ্গেরি ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য
৭. অর্থনীতি: হাঙ্গেরিতে মার্কেট ইকোনোমি চর্চা করা হয়
গত ২০ বছরে, হাঙ্গেরি বিনিয়োগকারীদের জন্যে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এবং বেশ সংখ্যক প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।
সাম্প্রতিক বছর গুলিতে, তাদের অঞ্চলে বেশ কয়েকটি হাঙ্গেরিয়ান কোম্পানি মার্কেটের নেতৃত্ব স্থান দখল করেছে।
৮. সংস্কৃতি ও আতিথেয়তা:
আতিথেয়তা এবং রান্নাবান্নার জন্যে হাঙ্গেরিয়ানরা বেশ জনপ্রিয়
হাঙ্গেরিয়ান জীবনযাপনে ঐতিহ্য এবং খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও প্রথম শ্রেণী অপেরা এবং মঞ্চ নাটক, চলচিত্র অনুষ্ঠান এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন অংশে আন্তর্জাতিক প্রতিযোগিতাও গুরুত্বপূর্ণ।
ইউরোপের সবচেয়ে বড় পপ উৎসব ‘সিগেট ফেস্টিভ্যাল’, যেটি প্রতি গ্রীষ্মে বুদাপেস্টের ড্যানিউব নদীর অন্যতম দ্বীপে আয়োজিত হয়।
উচ্চ শিক্ষায় হাঙ্গেরি – সাধারণ পর্যালোচনা
১৪ তম শতাব্দীতে ফিরে তাকালেই বোঝা যায়, হাঙ্গেরিয়ান উচ্চশিক্ষার রয়েছে লম্বা ইতিহাস। ১৩৬৭ সালে পিচ্ (Pécs) শহরে এই দেশের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক ওই সময় যখন অন্যান্য ইউরোপিয়ান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয় যেমন প্রাগ (Prague), ক্রাকোও (Krakow)এবং ভিয়েনায় (Vienna)। গত দুদশকে উচ্চ শিক্ষার সম্প্রসারণের কারণে, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে যা চোখে লাগার মতো । ১৯৯০ সাল থেকে ২০১০ সালের মধ্যে উচ্চশিক্ষায় ছাত্রছাত্রী বেড়েছে চারগুন, ৯০০০০ হাজার থেকে বেড়ে হয়েছে ৪০০০০০ (৪লক্ষ)।
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো
হাঙ্গেরিতে বর্তমানে ৬৬টি স্বীকৃত ও গৃহীত উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে – চার্চ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ সহ এই ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৯ টি সরকারি কলেজ, ৭ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৩১ টি বেসরকারি কলেজ। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাটি অন্তর্ভুক্ত হয় হাঙ্গেরিয়ান এক্রেডিটেশন কমিটি (Hungarian Accreditation Committee)দ্বারা যেটি ক্যাম্পাস হাঙ্গেরির পোর্টালে পাওয়া যাবে। সবকটা হাঙ্গেরিয়ান বিশ্ববিদ্যালয় রাজধানী অথবা ঐতিহ্যবাহী শহরে অবস্থিত,  প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ই প্রাণবন্ত, আন্তর্জাতিক এবং বহুসংস্কৃতিময় পরিবেশ উপস্থাপন করে। যেকারণেই হাঙ্গেরি হয়ে উঠেছে উচ্চশিক্ষার জন্যে আকর্ষণীয় গন্তব্য।
ডিগ্রির ধরণ
সাধারণ ইউরোপিয়ান উচ্চশিক্ষা নীতি অনুযায়ী, ২০০৬ সালে হাঙ্গেরি থ্রি-সাইকেল ডিগ্রি ধরণ প্রবর্তিত করে (বিএ/বিএসসি, এমএ/এমএসসি, পিএইচডি/ ডিএলএ)। মাল্টি-সাইকেল কাঠামোর মধ্যে বিএ/বিএসসি কোর্সগুলি প্রথম শ্রেণী ডিগ্রি হিসেবে ধরা হয় যেখানে মাস্টার্স লেভেল কোর্সগুলির জন্যে প্রথম শ্রেণীর ডিগ্রি প্রয়োজন হয় যা তাদের ভর্তির মানদণ্ড হিসেবে গৃহীত হয়, এছাড়াও কিছু ক্ষেত্র রয়েছে তৃতীয় পর্যায়ের শিক্ষার জন্যে (যেমন: আইন এবং চিকিৎসাবিদ্যা) যেখানে পূর্ণাঙ্গ কোর্সগুলি প্রথম ডিগ্রি সমমান বজায় রাখে (১০ থেকে ১২ সেমিস্টার) যেটি এমএ/এমএসসি সমতুল্য।  শ্রম বাজারে সব ধরণের বিএ/এমএ ডিগ্রির গ্রহণযোগ্যতা ও বাজারমূল্য রয়েছে এছাড়াও পূর্ণাঙ্গ ডিগ্রির ক্ষেত্রে, HEIs কিছু স্বল্প মেয়াদি প্রোগাম প্রদান করে যেমন গ্রীষ্মকালীন এবং আংশিক প্রশিক্ষণ ।
শিক্ষাবর্ষ
শিক্ষাবর্ষ মূলত দুই সেমিস্টারে বিভক্ত যার মধ্যে ১৪-১৫ সপ্তাহের পাঠদান এবং সেমিনার যেটি একটি ৬ সপ্তাহ পরীক্ষাকাল অনুসরণ করে। ( a 6-week examination period )
বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্যে হাঙ্গেরি একটি ব্যাপক পরিসরে অধ্যয়নের সুযোগ
বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্যে হাঙ্গেরিয়ান উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি একটি বড় পরিসরে শিক্ষালাভের সুযোগ প্রদান করে, এছাড়াও স্বল্প মেয়াদী শিক্ষা সফর এবং সংক্ষিপ্ত কোর্স পাশাপাশি সব ধরণের বিজ্ঞান বিষয়ক ক্ষেত্রে পূর্ণাঙ্গ ডিগ্রির কোর্স প্রদান করে। এছাড়াও ডিগ্রি কোর্সগুলোর ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলো নন-ডিগ্রি কোর্স ও প্রদান করে থাকে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্যে যেমন উচ্চস্তরের বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রথম অথবা দ্বিতীয় ডিগ্রির উপর ভিত্তি করে বিশেষ স্নাতকোত্তর প্রশিক্ষণ কোর্স পাশাপাশি গ্রীষ্মকালীন এবং আংশিক প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
হাঙ্গেরিয়ান HEI ইংরেজি ভাষার ওপর বিভিন্ন শিক্ষা ও গবেষণা সুবিধা প্রদান করে থাকে (বিএ, এমএ এবং পিএইচডি স্তর)। চলতি শিক্ষাবর্ষে HEI এইচআইআইএস ৪০০ টিরও বেশি বিদেশী ভাষার কোর্স প্রদান করেছিলো। যার মধ্যে ৮৫ শতাংশ ইংরেজী ভাষায় ছিলো। ইংরেজি ভাষার কোর্সগুলিতে সাধারণত সব ধরণের প্রধান একাডেমিক এবং বিজ্ঞান বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে যেমন:-  ব্যবসায় প্রশাসন, মেডিসিন,ফার্মেসি, দন্ত চিকিৎসা, প্রকৌশল, অর্থনীতি, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানবিক, শিল্প ও সঙ্গীত। আপনি কি কোর্স করতে চান তা জানার জন্য আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে হবে।
টিউশন ফি
পূর্ব ইউরোপের দেশগুলির তুলনায় এখানে টিউশন ফি যথেষ্ট বেশি। তার পরিমান প্রতি সেমিস্টার 2500 থেকে ৫০০০ ইউরো পর্যন্ত। বিশেষ করে মেডিক্যাল স্টাডিজ প্রোগ্রামের টিউশন ফি সবচেয়ে বেশি।
হাঙ্গেরিতে আন্তর্জাতিক / বিদেশী শিক্ষার্থী
বিগত শিক্ষাবর্ষে হাঙ্গেরিতে ২০,৫০০ আন্তর্জাতিক বা বিদেশী শিক্ষার্থী অধ্যয়ন করেছে, তাদের মধ্যে বেশিরভাগই ইংরেজি ভাষার কোর্সে অংশগ্রহন করেছেন। একাডেমিক করপোরেশান এসোসিয়েশন (এসিএ) এর একটি সমীক্ষা অনুযায়ী ইংরেজি ভাষায় শিক্ষা প্রদানের ক্ষেত্রে হাঙ্গেরি ইউরোপের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থলগুলির মধ্যে একটি।
বিভিন্ন ডিগ্রি ও যোগ্যতা এবং ভর্তি সম্পর্কিত কিছু শর্ত ও তথ্য
ইংরেজি ভাষায় বিভিন্ন প্রোগ্রাম প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে মেডিসিন, ফার্মেসি, দন্ত চিকিৎসা (ডেন্টিস্ট্রি), প্রকৌশলী, অর্থনীতি, প্রকৃতি বিজ্ঞান, শিল্প এবং সংগীত-বিদ্যা। হাঙ্গেরি উচ্চ শিক্ষার সবচেয়ে অন্যতম শক্তিশালী দিক হচ্ছে এটার পিএইচডি প্রোগ্রাম গুলি যেখনে সমান ভাবে সব বিষয়ে পিএইচডি ডিগ্রী প্রদান করে থাকে। হাঙ্গেরিয়ান শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদিত পিএচডি এবং ডিএলএ ডক্টরাল ডিগ্রি গুলো ঠিক স্নাতক এবং মাস্টার্স ডিগ্রীগুলির মতো ইউরোপের যেকোনো জায়গায় স্বীকৃত।
স্নাতক ডিগ্রী ভর্তির ক্ষেত্রে এসএসসি, এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে এবং প্রোগ্রাম ভেদে ইংরেজি, রসায়ন, গনিত বিষয়ে বাধ্যতামূলক জিপিএ ৪.০০ থাকতে হবে।
মাস্টার্স ডিগ্রী প্রোগ্রামে শিক্ষার্থীর ব্যাচেলর প্রোগ্রামে সিজিপিএ কমপক্ষে ২.৮০/৪.০০ থাকতে হবে। তবে কিছু কিছু ফ্যাকাল্টি এর চেয়ে বেশি গ্রেড পয়েন্ট চায়।
আইইএলটিএস
হাঙ্গেরির সকল বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস চায় না। কিছু বিশ্ববিদ্যালয় স্কাইপ টেস্টের মাধ্যমে ইংরেজি দক্ষতার যাচাই বাঁচাই করে। সেক্ষেত্রে অবশ্যই ইংরেজি কম্যান্ড ভাল থাকতে হবে। অনেকের মাঝে প্রশ্ন রয়েছে আইইএলটিএস কি বাধ্যতামূলক বা আইইএলটিএস ছাড়া কি ভর্তি হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, হাঙ্গেরির সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত এক নয়। কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যারা আইইএলটিএস ছাড়া, স্কাইপ টেস্ট ছারা শিক্ষার্থী কে ভর্তির সুযোগ করে দেয়।
কিভাবে আবেদন করবেন?
যেসব প্রতিষ্ঠান ইংরেজি ভাষায় প্রোগ্রাম বা ডিগ্রি প্রদান করছে তাদের হোম পেইজে বা ওয়েবসাইটের প্রথম পাতায় যাবতীয় তথ্য দেয়া থাকে অর্থাৎ আপনার আবেদনপত্রের শর্তাবলী, পাশাপাশি প্রয়োজনীয় আবেদনপত্র ফর্মসমূহ আপনার যোগ্যতা ও প্রোফাইল অনুযায়ী উপযুক্ত ডিগ্রি বা কোর্স পছন্দ করতে পারবেন। হাঙ্গেরি প্রবেশের যাবতীয় শর্ত ও নিয়মকানুন সেখানকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলির হোম পেইজ (ওয়েব সাইটের প্রথম পাতা) অথবা হাঙ্গেরির ডিপ্লোম্যাটিক মিশনের ওয়েবসাইটে পেতে পারেন। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীর সুবিধার জন্য এখানে ইংরেজি ভাষায় পড়াশুনা এবং আবেদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment