Breaking

Thursday, November 22, 2018

হাঙ্গেরিতে উচ্চ শিক্ষাঃ ভর্তি ও ভিসা আবেদন প্রক্রিয়া


হাঙ্গেরিতে উচ্চ শিক্ষাঃ ভর্তি ও ভিসা আবেদন প্রক্রিয়া
হাঙ্গেরিতে উচ্চ শিক্ষাঃ ভর্তি ও ভিসা আবেদন প্রক্রিয়া-
ভর্তি প্রক্রিয়া,
বর্তমান সময়ে বাংলাদেশীদের মধ্যে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আগ্রাধিকারের তালিকায় বেশ উপরে রয়েছে হাঙ্গেরি। তুলনামুলক কম টিউশন ফি, সহজ ভর্তি প্রক্রিয়া ও ইংরেজিতে পড়ালেখা, যে জন্য অধিকাংশ স্টুডেন্টরা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় হাঙ্গেরির প্রতি একটু বেশি আগ্রহী হচ্ছেন এখন।
এবার আসি কিভাবে শুরু করবেনঃ
১- হাঙ্গেরি যাবার পরিকল্পনা করার সাথে সাথে আপনার সব একাডেমিক ডকুমেন্টস বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে রাখুন। সব মিলিয়ে ৭-১৫ দিন সময় লেগে যাবে। ব্যাংকে একটা ভাল পরিমান টাকা সেভিংস করে রাখুন, কমপক্ষে বিগত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
২- হাঙ্গেরিতে সাধারণত বছরে ২ টি সেশনে ভর্তি করা হয়। সেপ্টেম্বর ও ফেব্রুয়ারি। ডেডলাইনের কমপক্ষে ২.৫-৩ মাস আগে থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু করুন।
৩-IELTS একটা জরুরী বিষয়। ভাল একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিন।
৪-এবার অনলাইনে সার্চ করে দেখুন কোন ইউনিভার্সিটি তে আপনার পছন্দের সাবজেক্ট আছে। টিউশন ফি ও প্রয়োজনীয় রিকোয়্যারমেন্ট ঠিক থাকলে, ইউনিভার্সিটির সাইটে অনলাইনে এপ্লাই করার সিস্টেম পাবেন। কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকলে সরাসরি University International Coordinator অথবা Admission Office কে ইমেইল করুন।
৫- আপনার সব একাডেমিক ডকুমেন্টস স্ক্যান করে রাখুন, কারণ অনলাইনে আবেদন করতে সফট কপি লাগবে। পাসপোর্ট ও স্ক্যান করে রাখুন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন পাসপোর্টের মেয়াদ যেন কমপক্ষে ১.৫ বছরের থাকে, নইলে অনেক ঝামেলা পোহাতে হবে।
৬-অনলাইনে আবেদন করার পর ইউনিভার্সিটি থেকে অবশ্যই একটা ফিডব্যাক পাবেন। এর পর তারা আপনাকে একটা প্রি এপ্রুভাল অথবা ইনভয়েস দিবে এপ্লিকেশন ফি পাঠানোর জন্য। সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এন আর বি গ্লোবাল ব্যাংক আরও কিছু ব্যাংক আছে যে গুলো থেকে আপনি এপ্লিকেশন ফি পাঠাতে পারবেন। এপ্লিকেশন ফি পাঠানোর পর দিন ব্যাংক থেকে সুইফট কপি নিয়ে আসবেন মানে আপনার ব্যাংক ট্রান্সফার ডিটেইলস সেটা আবার স্ক্যান করে ইউনিভার্সিটি কে মেইল করে দিবেন। এ ক্ষেত্রে আপনার ১-২ সপ্তাহ সময় চলে যাবে।
৭-এপ্লিকেশন ফি পাঠানোর পর যাদি আপনার এপ্লিকেশন একসেপ্ট হয় তখন ইউনিভার্সিটি আপনাকে ই-মেইলে জানাবে। তারা আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে টিউশন ফি পাঠাতে হবে তার পর।
৮- মনে রাখবেন সাধারণত এপ্লিকেশন ফি পাঠাতে কোন ব্যাংকে স্টুডেন্ট ফাইল খোলা লাগেনা। সেটা তখন ই লাগে যখন টিউশন ফি পাঠাবেন। স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য আপনার কন্ডিশনাল অফার লেটার অরিজিনাল পাসপোর্ট ও সব একাডেমিক কাগজপত্র লাগবে।
৯-টিউশন ফি পাঠানোর পর ব্যাংক থেকে পরদিন আপনার ট্রান্সফার ডিটেইলস এর কপি নিয়ে আসবেন। সেটা স্ক্যান করে ইউনিভার্সিটি কে মেইল করবেন বা আপনার অনলাইন এপ্লিকেশনে আপলোড করে আপডেট করে নিবেন। এ ক্ষেত্রে আপনাকে ২-৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে। তার পর পাবেন ফাইনাল অফার লেটার।
ভিসা আবেদন প্রক্রিয়া:
ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে দিল্লীতে অবস্থিত হাঙ্গেরি এম্বেসিতে ইমেইল করতে হবে যে আপনার এপয়েন্টমেন্ট ডেইট লাগবে। তারপর একটা রিপ্লাই ইমেইল পাবেন। তখন আপনি আপনার পাসপোর্টের স্ক্যান কপি ও ফাইনাল অফার লেটার সেন্ড করবেন। কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর ডেইট পাবেন। কনফার্মেশন ইমেইলের একটা প্রিন্ট আউট করে রাখুন।
ভিসা আবেদন পত্র জমা দিতে যা যা লাগবেঃ
১। ভিসা এপ্লিকেশন ফর্ম, ছবি ৩৫/৪৫ এক কপি।
২। সব অরিজিনাল সত্যায়িত একাডেমিক ডকুমেন্টস ও পাসপোর্ট
৩। ইউনিভার্সিটি অফার লেটার
৪। একোমোডেশন পেপার
৫। ব্যাংক স্টেটমেন্ট ও সল্ভেন্সি সার্টিফিকেট
৬। এফিডেভিট- যদি আপনার ফ্যামিলি আওনাকে স্পন্সর করে। (১০০ ও ৫০ টাকার স্ট্যাম্পে করতে হয় এবং নোটারি করা লাগে)
৭। হেলথ ইন্স্যুরেন্স প্রথম ৩০ দিনের জন্য। অনেকে বলে ৩ মাস বা ১ বছরের লাগবে সেটা আসলে ভিত্তিহীন কথা।
৮। এয়ার টিকেট বুকিং। নরমাল বুকিং হলেই হবে, এটা জাস্ট ফর্মালিটি আর কিছু না।
৯। ভিসা ফি ক্যাশ এ দিতে হবে। ৪২৭০ রুপি। ভাংতি রাখবেন সাথে।
এরপর একসেট ফটোকপি করবেন সবগুলো ডকুমেন্টস তা অবশ্যই A4 সাইজে করাবেন এবং ওয়ান সাইড। কোন কপি পেজের উভয় দিকে করবেন না।
এম্বেসিতে জমা দেবার পর ১৫ দিন পর আপনার ডিসিশন জানানো হবে। অনেকের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment